রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বীজ বিতরণ

ফরিদ আহমেদ, ‎নবীনগর প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

নবীনগরে বীজ বিতরণ

নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের হলরুমে উৎসবমুখর পরিবেশে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহআলম মজুমদারের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

শহীদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।

সাইফুল্লাহ জানান, তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক। এই ধরনের কার্যক্রম কিংবা সামাজিক কাজে তরুণদের উপস্থিতি নিশ্চিত করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন জানান সরকার আধুনিক কৃষিতে তরুণ এবং শিক্ষিত শ্রেনীকে আকৃষ্ট করতে নানামূখী পদক্ষেপ নিচ্ছেন। বাণিজ্যিক কৃষিতে তাদের পদচারণা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিতে কৃষি মন্ত্রনালয় কাজ করছে।

উপজেলা সূত্র জানায়, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ ২০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, “তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।”

Facebook Comments Box

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া