সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে স্রোতে ভেসে গেলো বাবা-ছেলে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

নবীনগরে স্রোতে ভেসে গেলো বাবা-ছেলে

তিতাস নদীর মারখালা বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানির স্রোতে ভেসে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিদ্দিক খার বাড়ি ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামে। এসময় তার ছেলে একরাম খাঁ পানির স্রোতে ভেসে গেলেও তাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। এই সময় পানির প্রবল স্রোতে দু’জনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে একরাম খাঁকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলা গড়ালেও সিদ্দিক খাঁ এখনও নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নবীনগর ফায়ার সার্ভিসের দল এবং ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া