সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর রাধিকা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত- ১

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   250 বার পঠিত

নবীনগর রাধিকা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত- ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুরে মোটর সাইকেলের ধাক্কায় নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খাইরুল মিয়া (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়-খাইরুল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খাইরুল দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। বিকালে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮টায় খাইরুলের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান-“এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া