নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 233 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
দৈনিক নয়া দিগন্তের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মো. আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী পনি, দপ্তর সম্পাদক ফয়সাল মোর্শেদ, কোষাধ্যক্ষ কুমার প্রদীপ। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সুজিত কুমার চক্রবর্তী ও আদেশ চন্দ্র দেব।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah