মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচলিত আইনে দেশ চললে মানুষের মুক্তির কথা চিন্তা করা যায় না : চরমোনাই পীর

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

প্রচলিত আইনে দেশ চললে মানুষের মুক্তির কথা চিন্তা করা যায় না : চরমোনাই পীর

প্রচলিত আইনে দেশ পরিচালিত হলে মানুষের শান্তি ও মুক্তির কথা চিন্তাও করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আজ ২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নবীনগর-৫ আসনে দলীয় প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

রেজাউল করীম বলেন, ‘বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট যে নীতি-আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেই একই নীতিতে বাংলাদেশ গত ৫৪ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। তাদের সেই নীতি-আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবর্তক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।’

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছেন যে, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী নয়, বরং প্রচলিত আইনের মাধ্যমেই দেশ চালাবেন। প্রচলিত আইনের মাধ্যমে দেশ চলে আমরা ৫৪ বছর দেখেছি। পুনরায় যদি এই একই নীতি-আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তবে মানুষের মুক্তি সম্ভব নয়। জাতির মুক্তির জন্য প্রয়োজন উন্নত নীতি ও যোগ্য নেতা।’

বিগত শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, বারবার যারা ক্ষমতায় এসেছে, তাদের শাসনামলে হাজার হাজার মা সন্তানহারা হয়েছেন। আমরা আর কোনো মায়ের বুকফাটা আর্তনাদ শুনতে চাই না। আমরা চাই না এ দেশের টাকা বিদেশে পাচার হোক। এই ঘুণেধরা ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই বড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি আরো বলেন, অনেকে মনে করেন আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা নই; আমাদের সাথে আল্লাহ আছেন এবং এ দেশকে যারা ভালোবাসে, সেই দেশপ্রেমিক জনতা আমাদের সাথে রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী নজরুল ইসলাম এবং জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া