নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 198 বার পঠিত
বাঞ্ছারামপুরে ২৫৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মুসুর, খেসারী ও হাউব্রিড শীতকালীন সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এতে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: আবুল মনসুর।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এর কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৫শত ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ফসল ১৭৭০ জন ও হাইব্রিড সবজী ৮০০ জন সহ মোট ২৫৭০ জন। প্রতিজন কৃষক প্রতিবিঘা হাইব্রিড সবজী ফসল চাষের জন্য ৮ প্যাকেট হাইব্রিড সবজী, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। ৮০০ জন ১০০০ টাকা (বিকাশের মাধ্যমে) অর্থ সহায়তা পাবেন বলে জানান।
Posted ৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah