মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে স্কুলশিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

বাঞ্ছারামপুরে স্কুলশিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ সরকার ফাহাদ ওরফে শিথিলের হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ১৭ নভেম্বর রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর পর বিক্ষোভ মিছিল করা হয়।

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের কাছে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মনাইখালী গ্রামে শিথিলের নানাবাড়ি। তাঁর মামা মেহেদী হাসানের বিয়ে ও একটি মামলা নিয়ে প্রতিবেশী মহিউদ্দিনের সঙ্গে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে মহিউদ্দন ও তাঁর লোকজন শিথিলের নানাবাড়ির লোকজনের ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করে শিথিল, শহীদ শিকদার, রহমতা মেম্বার, ময়না আক্তার, শফিকুল ইসলাম, হাসেম মিয়াসহ ৯ জনকে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার বিকেলে মারা যায় শিথিল।

প্রধান শিক্ষক আতিকুর রহমানের ভাষ্য, মেধাবী ছাত্র শিথিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হওয়া দরকার।

ইউএনও মুহাম্মদ আবুল মনসুর বলেন, শিথিল হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। অপরাধীকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া