নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 280 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর মরহুম মুকরম আলী মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে পাইকারচর মাঠে ফাইনালে মুখোমুখি হয় সাতবিলা স্পোর্টিং ক্লাব ও আসাদনগর ক্রিকেট একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে সাতবিলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম পিএসসি (অব.), সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।
উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোশারফ হোসেন, কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান চাঁন মিয়া সরকার। বিশেষ অতিথি এস এম সাইদুল ইসলাম চ্যাম্পিয়ন দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার আপ দলের মধ্যে একটি এলইডি টিভি তুলে দেন।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah