সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, চকলেট, অলিভ অয়েল, শাড়ি, চিংড়ি মাছের রেণু, গরু, গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা। জব্দকৃত মালামাল ও মাদকের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah