শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আমতলী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রদল নেতা সায়মন খানের উদ্যোগে আয়োজিত মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলী প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নয়। তিনি বাংলাদেশের মানুষের প্রানের স্পন্দন ও জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষের দোয়ায় ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া