সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলাধূলার পাশাপাশি উন্নয়ন, সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে হবে। আমরা এ শিশুদের অবহেলা করা যাবেনা তাদের বিভিন্ন ভাবে উৎসাহিত করতে হবে। আমরা আশা করবো নতুন বাংলাদেশ বির্নিমানে ছোট ছোট সোনামনিদের অংশ গ্রহনে সুন্দর একটা বাংলাদেশ তৈরী হবে। তিনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এসব খেলাধুলার জন্য অপেক্ষায় থাকেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খেলাধূলার মান উন্নয়নে এবং নিয়মিত পরিচর্চার জন্য তৃর্ণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিস আয়োজিত অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব আজ ১৩ নভেম্বর বুধবার দুপুরে টেংকেরপাড়া মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা উপ-পরিচালক আঃ কাইয়ূম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ প্রমুখ।

এসময় আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়, মুখ ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা বালক ৫০ মিটার দৌড়, বালিকা ৫০ মিটার দৌড়, ঝুড়িতে সফট বল নিক্ষেপ, ফুটবল দড়ি লাফ ও ২০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া