নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
যুব ও ক্রীড় মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খেলাধূলার মানোন্নয়নে এবং নিয়মিত পরিচর্চার জন্য তৃর্ণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৪ বালক/বালিকাদের এ্যাথলেটিক্স ও সাঁতার মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ ২৪ মে শনিবার বিকালে মেড্ডা ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মাহ্মুদা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আঃ কাইয়ূম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আ,ফ,ম কাউছার এমরান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল। প্রশিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আলীয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আতাউর রহমান পলাশ, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রহিম সাগর প্রমুখ। উল্লেখ্য গত ২৭ এপ্রিল অনুর্ধ্ব-১৪ বালক/বালিকাদের এ্যাথলেটিক্স ও সাঁতার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল। এ্যাথলেটিক্স ও সাঁতারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah