শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, রাতেই মুচলেকায় মুক্ত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, রাতেই মুচলেকায় মুক্ত

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এ অভিযান। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

পুলিশ জানায়, পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

আটক ৪২ কিশোরের সবাই অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় এবং অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো কিশোর অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শহরের শেখ হাসিনা সেতু, শিমরাইলকান্দি, পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, মুক্তমঞ্চ, মধ্যপাড়া-শান্তিবাগ, ফুলবাড়িয়া, বাগানবাড়ী, বডিংমাঠ, মুন্সেফপাড়া, বিরাসার বাসস্ট্যান্ড, টেংকের পাড়, কুমারশীল মোড় ও মেড্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা দেওয়ার প্রবণতা রয়েছে।

এসব এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি খাইরুল আলম বলেন, সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া