সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 207 বার পঠিত
ফাইল ছবি
বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জোহরা খাতুন (৪৭)। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে নজর আলী মিয়া ও তার স্ত্রী জোহরা খাতুন বিলে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত জোহরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বজ্রপাতে একজন নিহত হয়েছেন, অপরজন চিকিৎসাধীন। নিহতের মরদেহ বিকেলে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah