সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ১ উইকেটে জয়ী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ১ উইকেটে জয়ী

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪-২৫ উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ১ উইকেটে জয়ী। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলা আজ ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টসে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ২৮.৩ ওভারে ১৪০ রানে অল আউট হয়। তপু দত্ত ৩০ ও অধিনায়ক ইশতিয়াক আহমেদ ২৯ রান করে। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ডান হাতি পেসার তোফাজ্জল ইসলাম ৮.৩ ওভারে ২টি মেডেনসহ ৩৪ রানে ৬টি উইকেট পায়। অধিনায়ক মেহেদী হাসান ও সাজিদুর ২টি করে উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ৪৪.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। অধিনায়ক মেহেদী ৩৯, আফতাব ১৮ রান করে। অন্নদার অধিনায়ক ইশতিয়াক ৩টি, ও তপু ও মেহেদী ২টি করে উইকেট পায়।

খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মোঃ আজিম ও পাভেল, স্কোরার আহমেদ শাহ জিহাদ ও শাবাব।

আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, কাউতলী বনাম নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করবে। খেলাটি মাঠে এসে উপভোগ করার জন্য ক্রীড়ামোদি দর্শকদের প্রতি আহবান করা যাচ্ছে। টুর্ণামেন্টে ৪টি স্কুল অংশ গ্রহণ করবে। রাউন্ড রবিনলীগের খেলা শেষে শীর্ষ স্থানীয় ২টি দল ফাইনাল খেলায় আগামী ৮ ফেব্রুয়ারি অংশ গ্রহণ করবে। এর আগে আজ সকাল ৯টায় খেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাহা তাসনিম মৌ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক এ,কে এম শাহ আরেফিন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক আব্দুস সাকির এর সঞ্চালনায় এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, খেলোয়াড় ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া