শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির পৃথক অভিযান

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরাইল নোরাড্রেনালিন কনসেন্ট্রেট আইপি ওষুধ, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া