সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল ৯৬ রানে জয়ী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল ৯৬ রানে জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ এর ২য় ম্যাচ আজ ৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টসে নিয়াজ মুহম্মদ হাই স্কুলের অধিনায়ক শাবাব জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ৪০ ওভারে ১৭১ রান করে রেসিডেন্সিয়ালের সব ব্যাটার আউট হয়ে যায় শিহাব সর্বোচ্চ ৬৫ অধিনায়ক ফারহান ফারুক আদি ২৩ রান করে। আদনান ও সোহান ৩টি করে উইকেট রোমান ২টি উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে নিয়াজ মুহম্মদ হাই স্কুল ২৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৫ রান করে। আদনান ১১ রান করে। রেসিডেন্সিয়ালের ডানহাতি পেসার সাব্বির আহমেদ ৬ ওভারে ২টি মেডেন সহ ১২ রানে ৬টি উইকেট ও ওমর ২টি উইকেট পায়।

খেলা পরিচালনা করেন আম্পায়ার নাদিমুল হক বাবু ও ও আশিকুল হক সরকার পাভেল।

স্কোরার আহমেদ শাহ জিহাদ ও মেহেদী হাসান শ্রাবণ।

আগামীকাল মঙ্গলবারের খেলায় অংশ গ্রহণ করবে অন্নদা গভ. হাই স্কুল বনাম নিয়াজ মুহম্মদ হাই স্কুল।

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া