সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজির মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   251 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজির মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের প্রার্থীদের ৩ জানুয়ারি শনিবার যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজির মনোনয়নপত্রে জমাকৃত ১% ভোটার তালিকায় অসঙ্গতি ও ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমএ মান্নান, স্বতন্ত্র ( বিএনপি বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহিন খান, ইনসানিয়াত বিপ্লব এর প্রার্থী এডভোকেট আশরাফুল হক, জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম, গণ সংহতি আন্দোলনের প্রার্থী নাহিদা জাহান, গণফ্রন্ট এর প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া।

সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ান পার্সেন্ট ভোটার তালিকা যেটা জমা দিতে হয় সেখানে ভোটারের স্বাক্ষর ও ভোটার তালিকা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে তিনি আপিলের সুযোগ পাবেন।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া