সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনাইকে ৮–০ ব্যবধানে বিধ্বস্ত করলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

ব্রুনাইকে ৮–০ ব্যবধানে বিধ্বস্ত করলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮–০ ব্যবধানে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আজ ২৪ নভেম্বর সোমবার চীনের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে হওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন অপু রহমান ও রিফাত কাজি। একটি করে গোল করেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।

দুই ম্যাচে ১৩ গোল করে এবং একটিও গোল না খেয়ে ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। গোলরক্ষক মোহাম্মদ আলিফ রহমান দুই ম্যাচেই জাল অক্ষত রাখতে সক্ষম হন।

শুরু থেকেই ম্যাচের আধিপত্য দেখায় লাল-সবুজরা। ১৩ মিনিটে ফয়সালের থ্রু পাস ধরে অপু প্রথম গোল করেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রিফাত ব্যবধান বাড়ান। ৩৬ মিনিটে রিদুয়ানের পাস থেকে ফয়সালের গোল এবং এক মিনিট পর মানিকের দূরপাল্লার শটে ৪–০ নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ছন্দ বজায় রাখে বাংলাদেশ। ৪৯ মিনিটে রিদুয়ানের পাস থেকে অপুর দ্বিতীয় গোল আসে। ৭৩ মিনিটে ফিরতি বলে রিফাত নিজের দ্বিতীয় গোল করেন।

এরপর ৭৫ মিনিটে আলিফ এবং ৭৯ মিনিটে বায়েজিতের গোলে ৮–০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার পথ আরো পরিষ্কার করল অনূর্ধ্ব-১৭ দল।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া