মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   199 বার পঠিত

ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের তাদেরই ঘরের মাঠে ধবলধোলাই করে সিরিজ জিতেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের পর এবার টাইগারদের সামনে ভারতের চ্যালেঞ্জ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত ১৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদা পোশাকের প্রথমবারের মত ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ছিলেন শরিফুল ইসলাম। তবে চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি। এবার ভারত সিরিজের স্কোয়াডেও নেই এই টাইগার পেসার। এদিকে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি ওপেনার মাহমুদুল হাসান জয়ের। তবে রোহিতদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে আছেন তিনি।

এছাড়া ভারত সিরিজের দলে আরও আছেন স্পিনার তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসানরা। দলে পেসার হিসেবে তাসকিনের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Facebook Comments Box

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া