জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 191 বার পঠিত
গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন মঞ্চে উঠে স্ত্রীকে সঙ্গে নিয়ে গান পরিবেশন করেছেন। ২৪ জানুয়ারি শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙা যুব সংঘের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে মঞ্চে ছিলেন স্ত্রী মিসেস শম্পা হক।
গান পরিবেশনের সময় ফজলুল হক মিলনের পাশে দাঁড়িয়ে স্ত্রী শম্পা হক নিঃশব্দে ঠোঁট মিলিয়ে স্বামীকে উৎসাহ দেন। নেতার কণ্ঠে গান শুনে উপস্থিত নেতাকর্মীরা হাততালি ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ ঘটনার একটি ভিডিও ফজলুল হক মিলন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে সাতজন প্রার্থী নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah