রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সোচ্চার আবু ছায়েদের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

মাদকের বিরুদ্ধে সোচ্চার আবু ছায়েদের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. আবু ছায়েদ (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিতালী ক্লাবের পূর্ব পাশে হাওরের একটি নালার ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু ছায়েদ চারুহাটি গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে আবু ছায়েদ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা হাওরের একটি নালার ঝোপে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, আবু ছায়েদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ইয়াবা সেবন ও বিক্রির বিরুদ্ধে অবস্থান নিতেন এবং বিভিন্ন সময় এসব কর্মকাণ্ডে বাধা দিতেন। এ নিয়ে কিছুদিন আগে এলাকার কয়েকজনের সঙ্গে তার ছোট ভাই লাল মিয়ার বাকবিতণ্ডাও হয়েছিল। তাদের ধারণা, ওই ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই গ্রামের সাবেক মেম্বার লতু মিয়ার ছেলে তানভীরকে পুলিশের কাছে সোপর্দ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া