সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কুলখানিতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

মায়ের কুলখানিতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

মায়ের কুলখানির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল হোসেন (৪৬) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ৫ জানুয়ারি সোমবার রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন আলেয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে। আবুল হোসেন নবীনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আবুল হোসেনের মাতা পাঁচ দিন আগে মৃত্যুবরণ করেন। সোমবার রাত ১১টার দিকে মায়ের কুলখানি অনুষ্ঠানের জন্য গরু জবাই করা হয়। সেই সময় জবাইকৃত গরুর রক্ত পরিষ্কার করতে গিয়ে নারিকেল গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তারপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া