রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ রাখায় ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ রাখায় ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ফিজিশিয়ানস স্যাম্পল (চিকিৎসকদের জন্য প্রদত্ত নমুনা) ওষুধ মজুত রাখার দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়ার ওষুধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন।

অভিযানকালে পাঁচটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রির জন্য সংরক্ষিত ফিজিশিয়ানস স্যাম্পলসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

কসবা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুত রাখা ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া