বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলস্টেশনে র‍্যাবের অভিযান: মালবাহী ট্রেনের লোকোমাস্টার আটক, উদ্ধার বস্তাভর্তি গাঁজা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   204 বার পঠিত

রেলস্টেশনে র‍্যাবের অভিযান: মালবাহী ট্রেনের লোকোমাস্টার আটক, উদ্ধার বস্তাভর্তি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনে অভিযান চালিয়ে বস্তাভর্তি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার মো. শাহজাহান মিয়া (৫০)কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে র‍্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন (নং-৬০৩) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করলে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় ইঞ্জিনের ভেতর থেকে একটি বস্তাভর্তি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে ট্রেনের লোকোমাস্টার মো. শাহজাহান মিয়াকে আটক করা হয়।

র‍্যাব-৯ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গাঁজা ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‍্যাব মামলা হস্তান্তর করলে আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া