বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে দুই শিশুর সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

শ্রীপুরে দুই শিশুর সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে পোশাক শ্রমিক স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সাইদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচুবাগান) এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এবং স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

র‌্যাব জানায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিত স্ত্রী নাসিমার কাছে টাকা দাবি করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। গত ১২ জুলাই কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরার পর রাতে সাইদুল স্ত্রীর কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই শিশু সন্তানের সামনেই ধারালো ছুরি দিয়ে নাসিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। ঘটনার পর সাইদুল আত্মগোপনে চলে যান।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচ থেকে অভিযুক্ত সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার সাইদুল ইসলামকে মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া