জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ জুন) শ্রীপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় নূর হোসেন, মোঃ আসিফ ও সহিদুল ইসলাম নামের তিনজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদালতের রায়ে তিনজনকেই ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।
শ্রীপুর থানা ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্থানীয় মহলে এই দৃষ্টান্তমূলক শাস্তির ফলে মাদক কারবারিরা শঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah