সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, বড় জয়ে সেমির পথে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   107 বার পঠিত

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, বড় জয়ে সেমির পথে নিউজিল্যান্ড

ঘরের মাঠে টানা তিন জয়ে রীতিমতো উড়ছিল শ্রীলঙ্কা। তবে জিম্বাবুয়ের কাছে হারের পর থেকেই শুরু হয় পতন। পরবর্তী দুই ম্যাচেও পরাজয়ে সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল স্বাগতিকরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। অন্যদিকে এই জয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে নিউজিল্যান্ড।

টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠানো হলে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ব্যাটে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। তবে ৮৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে দলকে টেনে তোলেন কোল ম্যাককঞ্চি ও অধিনায়ক মিচেল স্যান্টনার। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। স্যান্টনার ২৬ বলে ৪৭ এবং ম্যাককঞ্চি ২৩ বলে অপরাজিত ৩১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে বোল্ড হন পাথুম নিসাঙ্কা। অল্প সময়ের মধ্যে চারিথ আসালাঙ্কা, কুশাল মেন্ডিস ও পাভান রাথানায়াকেও হারিয়ে বড় ধাক্কায় পড়ে শ্রীলঙ্কা। রাচিন রবীন্দ্রের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

একপ্রান্তে কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ ও দুনিথ ভেল্লালাগে ২৩ বলে ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র একাই নেন ৪ উইকেট। ম্যাট হেনরি নেন ২টি, আর মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস পান একটি করে উইকেট।

এর আগে কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র ৩২ ও গ্লেন ফিলিপস ১৮ রান করেন। শেষ দিকে স্যান্টনার–ম্যাককঞ্চির ৮৪ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান এবং দুই ম্যাচে দুই হার নিয়ে তলানিতে অবস্থান করছে শ্রীলঙ্কা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:১০ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া