শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জজ মিয়া এবং সঞ্চালনা করেন আঙুর মিয়া। এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কাঞ্চন মিয়া, রতন মিয়া, সাহিন মিয়া, রুবেল মিয়া ও ইসমাইলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে স্থানীয়রা একাধিকবার সতর্ক করলেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে দাবি করেন তারা।

বক্তাদের ভাষ্য, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং তরুণদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এছাড়া বিদেশি মদ ও নারীদের নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও তোলেন তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, মাদকসেবীদের একটি অংশ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে এবং মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরমানন্দপুর গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া