সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 119 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার প্রয়াত শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা কামাখ্যা রঞ্জন ঘোষের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আজ রবিবার দুপুরে শহরের রাধানগরের প্রয়াতের নিজ বাড়ি ও শ্রী শ্রী রাধামাধব আখড়ায় (মন্দির) তার আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিক দুলাল ঘোষের বাবা।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।
পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় মহাশ্মানে তাকে দাহ করা হয়। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং একই বিদ্যালয়ে দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতা করেছেন।
প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক-সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মুজিবনগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি জাগদল ও আখাউড়া বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah