সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ইকরাম চৌধুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আজ ২৩ এপ্রিল বুধবার ম্যাচ চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে। ইকরাম চৌধুরী স্টেডিয়ামে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বিসিবির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৪ সাল থেকে বিসিবির নিরাপত্তা কমিটির সাথে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক হিসেবেও তার পরিচিতি ছিল।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া