মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ৩০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   238 বার পঠিত

সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা

দিন কয়েক আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবাল। এর মাধ্যমে সাত বছরের প্রেমের পরিণয় ঘটে। বিয়ের পাঁচ দিনের মাথায় নবদম্পতির হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে গুজবের ডালপালাও মেলেছে। কেউ কেউ বলছেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা নয়তো?

মূলত ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এমন গুঞ্জনের ঘনঘটা। ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়েছেন সোনাক্ষী ও জহির। এ সময় পাপারাজ্জিদেরও এড়িয়ে যান দম্পতি। তাড়াহুড়ো করে উঠে যান গাড়িতে।

সেই থেকেই নেটিজেনদের মধ্যে জোর জল্পনা। কেউ কেউ অভিনেত্রী আলিয়া ভাটের কথাও মনে করিয়ে দেন। কারণ, বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া।

যদিও সোনাক্ষীকে ঘিরে এই গুঞ্জনের বাস্তব ভিত্তি নেই বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ, মূলধারার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া বলছে, বাবাকে দেখতেই হাসপাতালে হাজির হয়েছিলেন নবদম্পতি।

এর আগে সোনাক্ষী ও জহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি। বহুদিনের সম্পর্ক থাকলেও বিয়েতে মত ছিল না বাবা শত্রুঘ্ন সিনহাসহ পুরো পরিবারের। পরে বাবার উপস্থিতিতেই বিয়ে করেন সোনাক্ষী ও জহির। এই বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান।

গত রবিবার ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল বিয়ে করেন। বিশেষ দিনের জন্য ৪৪ বছরের পুরোনো মায়ের বিয়ের শাড়ি আর অলংকারে সেজেছিলেন অভিনেত্রী। সোনাক্ষীর পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন জহির।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া