বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি বলিউড বাদশাহ শাহরুখ খান

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট   |   269 বার পঠিত

হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি বলিউড বাদশাহ শাহরুখ খান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

২১ মে মঙ্গলবার দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিং খান। সেখানে অসুস্থ বোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান।

গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এরপরই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো- ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

Facebook Comments Box

Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া