বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি শ্যানন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি শ্যানন

পুরো ২০২৪ সালজুড়েই এক যুবকের সঙ্গে কাটাতে দেখা গেছে বলিউডের তারকা অভিনেত্রী কৃতি শ্যাননকে। কে এই যুবক? তা নিয়ে কম আলোচনা হয়নি। তবে ২০২৪-এর শেষের দিকে এসে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি। নতুন বছরের শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা-মায়ের সাথে আলাপ করাতে চান কৃতি। এটাও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দু’জনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। লাস্যময়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দুইজনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। ভালোবাসায় তবে কবেই সেসব বাধা হয়ে দাঁড়িয়েছে?

অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দু’জনেই প্রেমে মজেছেন। যে কারণে খুব শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি। চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসাথে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসাথে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি।

তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি। দুইজনের বিয়েটাও নাকি শুধুই সময়ের অপেক্ষা।

Facebook Comments Box

Posted ৯:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া