সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 149 বার পঠিত
কসবায় মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কসবা থানা পুলিশ। আজ ২০ জুলাই রবিবার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও কসবা থানার ওসি মো. আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্য এসআই, এসআই ফারুক, হোসেন সংঙ্গীয় ফোর্সের অংশগ্রহণ করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল কাদের। সেইসাথে মাদক চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুটি ইউনিয়নের রানিয়ায়ারা পশ্চিম পাড়া আব্দুল্লাহ ওয়াজেদ আব্দু মিয়ার ফিশারির ঝুপযাড়ের বিতর থেকে ৭০ কেজি গাঁজা, উদ্ধার করেন। এক ব্রিফিংয়ে ওসি আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah