রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত‍্যার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

সাংবাদিক তুহিন হত‍্যার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট শনিবার সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।

প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, মোহাম্মদ এরশাদ, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া