রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাতমোড়া ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কে.এম মামুনুর অর রশিদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. পারভেজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, উপজেলা কৃষকদের যুগ্ম আহবায়ক মো. রওশন আলম জুয়েল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া