নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট | 236 বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুন রবিবার সকালে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।
শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাম প্রকাশ করে নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। পরে শহরের বাইপাস সড়কের পাশে দু’শতাধিক বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয়।
এরআগে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঞ্চালনে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ (অব.) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah