রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   289 বার পঠিত

নবীনগরে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে কে.এম মামুন অর রশিদ অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের দস্যুরা চরলাপাং এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীতে বিলীন হচ্ছে। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে বালু দস্যুদের বিচারের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, এই সম্মেলনে একটি নতুন কমিটি গঠন করা হবে। কমিটির মাধ্যমে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে আগামী নির্বাচনে দিনের ভোট দিনে দেওয়া যায়, রাতে যেন কেউ ভোট দিতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, তা নিয়ে জামায়াত ও এনসিপিকে পুঁজি করে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তিনি দাবি করেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বার।

সম্মেলন সঞ্চালনা করেন নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মামুন সরকার। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া