রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   208 বার পঠিত

নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী নবীনগর মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

খাদ্যে ভেজাল মেশানো অসাধু ব্যবসায়ীদের কাজ এবং এর ফলে জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পরে। যেমন কিডনি, লিভারের ক্ষতি ও ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায় অসংখ্য মানুষ।

যত বেশি হোটেল বেড়েছে তত বেশি ফার্মেসিও বেড়েছে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ. ন. ম. নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সঞ্চালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাজীব চৌধুরী ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমদ, সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন, নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সাধেক মিয়া, নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

বক্তারা বলেন খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তবে খাদ্য হতে হবে নিরাপদ, অনিরাপদ খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুস্থ থাকার জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য হলো এমন খাদ্য যাতে কোনো বিষাক্ত ক্ষতিকর বা রোগ সৃষ্টিকারী পদার্থ বা জীবাণু থাকে না অর্থাৎ যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান খাদ্য উৎপাদন বিতরণ প্রস্তুতি গ্রহণের সঙ্গে সম্পৃক্ত তারা সবাই খাদ্য শৃঙ্খলের অংশ, তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি সম্মিলিত প্রচেষ্টা যেখানে সরকার, খাদ্য ব্যবসায়ী এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সরকার বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। ভোক্তাদের নিকট যে খাবার সরবরাহ করা হয় তা নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য ব্যবসায়ীগণের দায়িত্ব। সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান মেনে খাদ্য ব্যবসায়ীগণ খাদ্য প্রস্তুত, আমদানি, সরবরাহ, সংরক্ষণ, বিপণন এবং পরিবেশন করবেন।

এ সময় পরামর্শমূলক গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভিডিও চিত্র পর্দার মাধ্যমে উপস্থাপন করা হয়। রেফ্রিজারেশন এ খাদ্য রাখার উপায়, কাঁচা খাবার থেকে রান্না করা খাবার আলাদা রাখা, খাবার নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বাজার থেকে খাদ্য বাছাই করার জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য দোকান বাছাই করা, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করা।

এ ছাড়াও কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, বিতরণ ব্যবস্থার উন্নয়ন, ভেজাল খাদ্য প্রতিরোধে কঠোর তদারকি এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জনের ওপর জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. মাসুদুর ইসলাম মাসুদ, নবীনগর উপজেলার জামায়াতে ইসলামী আমীর মুখলেছুর রহমান, নবীনগর ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া