রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ ছাত্রী হত্যায় জড়িতদের বিচারের দাবি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

কলেজ ছাত্রী হত্যায় জড়িতদের বিচারের দাবি

নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ দাবি জানান।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি—ঘাতকদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে তাহাজ্জুদ নামাজের জন্য ওজু করতে গিয়ে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই। দুই দিন পর শনিবার বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া