রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   283 বার পঠিত

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে শিশু তামিমের (৪) মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। আজ ১ অক্টোবর বুধবার দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে। তিনি আরও বলেন, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনতে হবে।

এ ব্যাপারে শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.আর মজিব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া