রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদ আহমেদ, ‎নবীনগর প্রতিনিধিঃ   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে “সমাজে উদ্ভাবন, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে একটি র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আজ ১৩ অক্টোবর সোমবার সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।

মহড়ায় অংশ নেয় ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। পরিবার ও সমাজ পর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণই পারে দুর্যোগের ক্ষতি কমাতে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া