রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ফরিদ আহমেদ, ‎নবীনগর প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   246 বার পঠিত

নবীনগরে পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প” এর আওতায় শিবপুর ইউনিয়নে বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষকদের সাথে মতবিনিময় করেন উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। স্কুল সংলগ্ন পার্টনার প্রকল্পের অধীন প্রযুক্তি নির্ভর আধুনিক ব্রিধান ১০৩ ধানের ২ একর প্রদর্শনীর উপর ৫০ জন কৃষক নিয়ে ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠান করা হয়।

উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটম জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ৭৫ জন কৃষকের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি ড. মোস্তফা এমরান হোসেন জানান, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনকে উৎসাহিত করা। খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা। কৃষি ও গ্রামীণ খাতের উদ্যোক্তাদের উন্নত করা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কৃষি ব্যবস্থার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। গবেষণা ও উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং উন্নত কৃষি পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে সরকার ৫ বছর মেয়াদী এই প্রকল্পের কার্যক্রম গ্রহণ করে যা কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার আসিফ রেজা, জাহিদুল ইসলাম, আকলিম বেগম এনি।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া