সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতাধিক কলেজ শিক্ষার্থী যোগদান দিলেন ছাত্রদলে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

দুই শতাধিক কলেজ শিক্ষার্থী যোগদান দিলেন ছাত্রদলে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম, রাফিকুল ইসলাম বাচ্চু।

আজ ২৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা দুই শতাধিক ছাত্র-ছাত্রী ছাত্রদলে যোগদান করেন।

এসময় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দরা ফুলদিয়ে তাদের বরণ করে নেন।

প্রধান বক্তা ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল।

পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর এস রিজভী’র সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবদুল হান্নান সজল মাস্টার, মোঃ আবুল বাসার সরকার, পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মনজুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান মানিক, নজরুল ইসলাম সেলিম।

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া