সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জের

নবীনগরে প্রতিপক্ষের গুলিতে আহত আরো এক যুবকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

নবীনগরে প্রতিপক্ষের গুলিতে আহত আরো এক যুবকের মৃত্যু

পূর্ব শত্রুতাসহ আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হওয়া আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং উপজেলার বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলের কর্মচারী ছিলেন ইয়াসিন।

আজ ২ নভেম্বর রবিবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। এর আগে রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিপন মিয়া (৩০) নামের একজনের মৃত্যু হয়। তিনি হলেন উপজেলার নূরজাহানপুরের মোন্নাফ মিয়া ওরয়ে মনেক ডাকাতের ছেলে। এদিকে শিপন মিয়ার মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে ফের হামলার আতংকে উত্তেজনা বিরাজ করছে।

নবীনগর থানা সূত্রে জানা গেছে, তাদের দু’জনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০-২২টি করে মামলা আছে।

গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা হলেন বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের এমরান হোসেন (৩৮) এবং হোটেলের কর্মচারী উপজেলার চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম (১৮)। এমরান উপজেলার শ্যামগ্রামের মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তাঁর ভাই ঢাকায় কর্মরত পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিল্লাল হোসেন। গুলিবিদ্ধ ৪ জনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছিল।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মোন্নাফ মিয়া ও তার ছেলে শিপনের দীর্ঘদিন ধরে এলাকায় একক আধিপত্য বিস্তার করে আসছিল। তাঁদের সঙ্গে একই এলাকার থোল্লাকান্দি গ্রামের রিফাত মিয়ার বিরোধ চলছিল। শনিবার রাত আনুমানিক নয়টার দিকে বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শিপন মিয়া রাতের খাবার গ্রহন করছিল। এসময় পূর্ব শত্রুতাসহ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আরাফাতের নেতৃত্বে সশস্ত্র একটি দল হোটেলে ঢুকে এলোপাতারি গুলি চালায়। এতে শিপনসহ হোটেলের দুই কর্মচারী ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর আরাফাত ও তাঁর সহযোগীরা দ্রুত পালিয়ে যান। শিপনের গুলিবিদ্ধ হওয়ার খবর নুরজাহানপুরে পৌঁছালে মোন্নাফ মিয়ার নেতৃত্বে একদল লোক গণি শাহ মাজারের অদূরে তালতলায় এমরান হোসেনের কার্যালয়ে হামলা চালান। সেখানে এমরান গুলিবিদ্ধ হন। এমররান মাস্টারের বাড়ি বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে। বিক্ষুব্ধ লোকজন থোল্লাকান্দি গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়িঘর ভাংচুর করে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, পূর্ব শত্রুতাসহ আধিপাত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধহয়ে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। সকালে মনাকের ছেলে শিপন এবং বিকেলে ইয়াছিন নামে আরেকজনের মৃত্যু হয়েছে। পরবর্তী যে কোন পরিস্থিতি মোকাবেলায় শনিবার রাত থেকে এলাকায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা টহল দিচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া