সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 247 বার পঠিত
নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৬৫) এবং শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রউফ চেয়ারম্যানকে এবং ১৬ অক্টোবর রবিবার রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুর রউফ চেয়ারম্যান এবং শ্যামগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ধনু মেম্বার দুইজনেই বীর মুক্তিযোদ্ধা।
নবীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক রাতে দুইজনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত বলেন, দু’জনের গ্রেফতারের বিষয়টিই সত্য। তবে কি কারণে বা কি অভিযোগে তারা গ্রেফতার হয়েছেন, তার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Posted ৭:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah