সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জোড়া খুনের ঘটনায় আরো তিনজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   260 বার পঠিত

নবীনগরে জোড়া খুনের ঘটনায় আরো তিনজন গ্রেফতার

নবীনগরে শিপন ও ইয়াছিন হত্যার ঘটনার পাল্টা মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার রাতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, স্থানীয় বড়িকান্দি গ্রামের মো. মালন মিয়ার ছেলে আতিকুর রহমান হৃদয় (২৮), নুরজাহানপুর গ্রামের আনোয়ারুল মিয়ার ছেলে সাইমন (২০) ও থোল্লাকান্দি গ্রামের মো. আমির মিয়ার ছেলে মো. বাবলু মিয়া (২০)।

র‍্যাব-৯ ও পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদকের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জের ধরে রিফাত বাহিনীর সন্ত্রাসী হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এ ঘটনার পর নিহত শিপনের বাবা কুখ্যাত মনেক ডাকাতের বিক্ষুব্ধ লোকজন পাল্টা হামলা চালিয়ে থোল্লাকান্দি গ্রামের এমরান মাস্টারের অফিসে ব্যাপক হামলা চালিয়ে ওই মাস্টারকেও গুলি করে। এতে গুলিবিদ্ধ এমরান মাস্টার গুরুতর আহত হন।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন, পাল্টাপাল্টি এ হামলার ঘটনায় নবীনগর থানায় দুইটি পৃথক মামলা হয়। ইতোমধ্যে একটি মামলায় (হত্যা) গত ১০ নভেম্বর র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজনকে এবং পরে পুলিশ আরো দুজনসহ মোট চারজনকে গ্রেফতার করে। গুলিবিদ্ধ এমরান মাস্টার আহত হওয়ার ঘটনায় রুজু হওয়া পাল্টা অপর মামলায় বুধবার তিনজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। হত্যা মামলায় চারজনের পর বুধবার পাল্টা মামলায় আরো তিনজনসহ মোট সাতজন গ্রেফতার হলেন। গ্রেফতারকৃত তিনজনকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া