সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   246 বার পঠিত

পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠিত

পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

আজ ২৩ নভেম্বর রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে পূবাইল সাংবাদিক ক্লাব অফিসে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভির প্রতিনিধি শাকিল খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাত এর পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান, অর্থ সম্পাদক, দৈনিক কালের ছবি পত্রিকার পূবাইল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, প্রচার সম্পাদক দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমস টঙ্গী-পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, দৈনিক জনকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাসেল।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া