জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 261 বার পঠিত
গাজীপুরে জমকালো ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রিমিয়ার লিগ ক্রিকেটের নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সোমবার কোনাবাড়ির স্থানীয় একটি রিসোর্টে বাইমাইল ১২ নম্বর ওয়ার্ড সবুজ সংঘ এই নিলামের আয়োজন করে।
‘সন্ধ্যায় বাইমাইল প্রিমিয়ার লীগ – সিজন ৬ ‘-এর নিলাম কার্যক্রমের সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন – ক্রীড়া অনুরাগী মো. আমজাদ হোসেন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ, মো. নাজমুল আলম, মো. রাতুল ইসলাম শিলন। এবারে টুর্ণামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করছে।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah